• April 23, 2026, 4:21 am
শিরোনামঃ
এসএসসি পরীক্ষা দিতে পারেনি সাকিব; অভিযোগের তীর স্কুল কর্তৃপক্ষের দিকে টাঙ্গাইলে ৪৬,৬০১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু  কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক এসএসসি পরীক্ষার্থীরা অসহায়দের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিবের ব্যতিক্রমী উদ্যোগ আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান

এসএসসি পরীক্ষার্থীরা অসহায়দের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেছে

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ 5 জন দেখেছে
আপডেট : Monday, April 20, 2026
এসএসসি পরীক্ষার্থীরা অসহায়দের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীরা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের এসএসসি (ভোকেশনাল) শাখার পরীক্ষার্থীদের আয়োজনে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় পরীক্ষার্থীরা উপজেলার নয়টি অসহায় পরিবারের মাঝে প্রতি জনকে ৫ কেজি করে চাল ও নগদ অর্থ প্রদান করেন। পাশাপাশি তারা দোয়া মাহফিলের আয়োজন করেন এবং সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আরিফ উল আসাদ সৌরভ, সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, হাজেরা খাতুন এবং সহকারী লাইব্রেরিয়ান মো. বাবুল মিয়া।

অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তারা শুধু শিক্ষায় নয়, মানবিক মূল্যবোধেও এগিয়ে যাচ্ছে—এটাই আমাদের জন্য গর্বের বিষয়। তাদের জন্য দোয়া করি যাতে তারা এই মানবিক মূল্যবোধ ধরে রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ