• June 6, 2026, 1:38 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ 

মৃণাল কান্তি রায়, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল 51 জন দেখেছে
আপডেট : Friday, April 17, 2026

টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকার ময়লার ভাগারে দেশী-বিদেশী সিগারেট, বিড়ি ও জর্দা ব্যবহারে অনুপযোগী করে মাটি চাপা দেওয়া হয় ।

ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ও ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক নির্ঝর আহমেদ এর নেতৃত্বে প্রথমবার এমন দৃষ্টান্তমূলক কর্মসূচি গ্রহণ করা হয়।

এই ধ্বংস কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন কমিটির সদস্য সচিব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট টাঙ্গাইল বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার সুভাষ চন্দ্র বোস।

সরজমিনে ধ্বংসকরণ কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি বলেন, আটককৃত তামাকজাত দ্রব্য ধ্বংসকরণ কর্মসূচির আওতায় টাঙ্গাইল শুল্ক, আবগারি ও ভ্যাট অধিদপ্তর আইনসম্মতভাবে বাজেয়াপ্তকৃত অবৈধভাবে বাজারজাতকৃত এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা এইসব ক্ষতিগ্রস্ত, পচা ও অব্যবহারযোগ্য তামাকজাত দ্রব্য ধ্বংস করা হয়েছে। এধরনের কার্যক্রম আমাদের সারাদেশেই অব্যাহত থাকবে। দেশের রাজস্ব বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও ব্যবসায়ীদের ভ্যাট ফাঁকি কমাতে এবং রাজস্ব বৃদ্ধ করার লক্ষ্যে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় ধ্বংসকরণ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পুলিশ সদস্য , ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৃষ্টান্তমূলক ধ্বংস কার্যক্রম কর্মসূচিতে রাজস্ব কর্মকর্তা পুলক কান্তি দাশসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, ৪ লাখ১৪ হাজার ৯৫টি ( শলাকা) সিগারেট (বিভিন্ন ব্র্যান্ডের), ২৩ হাজার ৫০০ শলাকা বিড়ি এবং ৫৭ দশমিক ৬০ কেজি জর্দা ধ্বংস করা হয়।

এর আগে সকালে টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এর বিভাগীয় কর্মকর্তার কার্যালয় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য তুলে ধরেন ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নির্ঝর আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ