• April 19, 2026, 4:35 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 11 জন দেখেছে
আপডেট : Tuesday, April 14, 2026
বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠিত

১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, তোপখানা, পল্টন এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে।মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কায়উূম, শওকত রায়হান, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, , জাসদের কোষাধ্যক্ষ সম্পাদক মো: মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মো: সেলিম, সহ সম্পাদক আলি হোসেন তরুন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল হক, মহিবুর রহমান মিহির, এড. শ্রাবণী গুহ জয়া ও মোসলেম উদ্দিন, শামছুল ইসলাম সুমন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শুভঙ্কর দে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, মোছা. পারভেজ আক্তার শিল্পী, অ্যাড. শারফুদ্দীন সোহেল, জাসদ ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস,জাসদ ঢাকা মহানগর পশ্চিমের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান খান রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক টুটুল সরকার, জাতীয় যুব জোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন খোকনসহ জাসদ ও জাসদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।

মঙ্গল শোভাযাত্রা শেষে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে মঙ্গল মিলনী অনুষ্ঠিত হয়। মঙ্গল মিলনী অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা বিনিময়, সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জেটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের কোষাধ্যক্ষ সম্পাদক মো: মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মো: সেলিম, মনিরুল হক, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহিবুর রহমান মিহির, এড. শ্রাবণী গুহ জয়া ও মোসলেম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ