• June 6, 2026, 1:34 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক

রিপোর্টার নাম: 13 জন দেখেছে
আপডেট : Monday, June 1, 2026
তোফায়েল আহমেদ

শোক বিবৃতি |

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকারী কমিটি আজ ১ জুন ২০২৬ সোমবার এক শোক বার্তায় ছাত্রলীগের এককালীন সভাপতি ও ডাকসুর ভিপি, উনসত্তরের গণ-অভ্যুত্থানের নেতা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রণী সংগঠক, মুক্তিযুদ্ধে বিএলএফ- মুজিববাহিনীর অন্যতম অধিনায়ক, বার বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী সভাপতিমন্ডলী সদস্য, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে সাংগঠনিক দায়িত্ব পালনকারী, সাবেক মন্ত্রী, বাংলাদেশের রাজনীতিতে কিংবদন্তীতুল্য জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধা- গুনাগ্রহীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন। জাসদ কেন্দ্রীয় কমিটির শোকবার্তায় এ মহান জাতীয় বীরের প্রতি দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ৬৯ এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধে অগ্রণী ভুমিকা পালন এবং স্বাধীন বাংলাদেশে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব প্রদানসহ দেশ ও জাতির প্রতি অবদানের জন্য তোফায়েল আহমেদ চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ