রামিসা ধর্ষণ-হত্যাসহ নিত্যদিন সারা দেশে শিশুকন্যা ধর্ষণ ও হত্যা, মাদ্রাসার ছাত্র বলৎকার, হত্যা, গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৩ মে ২০২৬ শনিবার বিকাল ৫টায় জিপিও’র সামনে জাসদ কার্যালয় চত্বরে মানববন্ধন-সমাবেশ এবং সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাসদের বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট, গুলিস্তান এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে জাসদের নেতা-কর্মীরা ধর্ষণ খুন, গুম, মববাজী বিরুদ্ধে শ্লোগান দেয়ার পাশাপাশি কারাবন্দি দলীয় সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে শ্লোগান দেয়।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেত্রী নুরতাজ পারভীন, ছাত্রলীগ(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, জাতীয় নারী শ্রমিক জোটের কেন্দ্রীয় নেত্রী নার্গিস নীলা প্রমূখ।