• June 6, 2026, 1:34 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মৃণাল কান্তি রায়, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল 12 জন দেখেছে
আপডেট : Saturday, May 30, 2026
টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে টাঙ্গাইল শহরে সোনার বাংলা কমিউনিটি সেন্টারে সকাল দশটায়
আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু এমপি। এ সময় প্রতিমন্ত্রী বলেন
বিএনপি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন শুরু হয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্র ও মানুষের উন্নয়ন করা সম্ভব । টাঙ্গাইল জেলা বিএনপি এর সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং টাঙ্গাইল জেলা বিএনপি এর সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি এর সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান, টাঙ্গাইল ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণও করা হয় ।

বিএনপি ও এর সহযোগী এবং অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ