• April 23, 2026, 3:54 pm
শিরোনামঃ
এসএসসি পরীক্ষা দিতে পারেনি সাকিব; অভিযোগের তীর স্কুল কর্তৃপক্ষের দিকে টাঙ্গাইলে ৪৬,৬০১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু  কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক এসএসসি পরীক্ষার্থীরা অসহায়দের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিবের ব্যতিক্রমী উদ্যোগ আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ 12 জন দেখেছে
আপডেট : Tuesday, April 21, 2026

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আঃ মান্নান (৩৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত আঃ মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকার একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে অবস্থান নেয়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সাথে অভিযানটি পরিচালনা করা হয়। পুলিশ দেখে আঃ মান্নান পালানোর চেষ্টা করলেও চারপাশ থেকে ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার শরীর তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিলেন। মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

​কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান,”মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ