• April 19, 2026, 4:35 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

ভৈরব প্রতিনিধি, কিশোরগঞ্জ 21 জন দেখেছে
আপডেট : Friday, April 10, 2026
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞদের অংশ গ্রহণে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় শহরের নিউ টাউনে ভৈরব ফুড প্যালেস এণ্ড রেস্টুরেন্টে চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ক্লাব অব ভৈরব’ এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

এসময় চিকিৎসকরা বলেন, বর্তমান সময়ে হাম রোগ দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে এই রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। ফলে সারা দেশের মতো ভৈরবে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু অভিভাবকরা শিশুদের হাম রোগ হয়েছে কিনা সহজে বুঝতে পারছে না।

বক্তারা আরো বলেন, হাম রোগ থেকে বাঁচতে হলে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। হাম রোগ ৬ মাস থেকে ৭ বছরের শিশুদের মাঝে বেশি পাওয়া যায়। হাম রোগের লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তি বা শিশুকে আইসোলেশনে রাখতে হবে। তা না হলে ভাইরাসজনিত সংক্রমণ হাম রোগটি আক্রান্ত শিশু বা ব্যক্তির মাধ্যমে প্রায় ১৫ থেকে ১৮ জনের মাঝে ছড়িয়ে পড়তে পারে। তাই, হাম থেকে প্রতিকার পেতে হলে কঠোর সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এতে সভাপতিত্ব করেন, ডক্টরস ক্লাব অব ভৈরব এর সভাপতি ওরাল এন্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জন সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাসুদ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর। এ সময় আরও উপস্থিত ছিলেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ, গাইনী বিশেষজ্ঞ ডা. হরিপদ সাহা, ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ভৈরবের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর কবীর, রেনাটা পিএলসি সহকারী বিক্রয় ব্যবস্থাপক মুহাম্মদ জহিরুল ইসলাম, সিনিয়র অতিরিক্ত ব্যবস্থাপক ডা. রায়হান আরিফ প্রমুখ।

তাছাড়া ডক্টরস ক্লাব অব ভৈরব এর সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ নজরুল ইসলাম-এর সঞ্চালনায় হাম রোগের লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করেন, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. দিদারুল ইসলাম, ডা. আফজাল হোসেন ও ডা. জাহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

One response to “ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ