• June 6, 2026, 1:34 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর চাঁদাবাজি ঘুষ বাণিজ্য ; চক্রান্তে চাকরীচ্যুত গেইটকীপার

সালেক হোসেন রনি,দৈনিক পত্রিকা 37 জন দেখেছে
আপডেট : Thursday, May 14, 2026
রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর চাঁদাবাজি ঘুষ বাণিজ্য ; চক্রান্তে চাকরীচ্যুত গেইটকীপার

কিশোরগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (পথ) জুলহাসের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে তার অধীনস্ত বাজিতপুর E/38 গেইট কীপার মো. তৌফিকুর রহমান। এ মামলায় আরোও দুইজনকে আসামি করা হয়েছে তারা হলেন কিশোরগঞ্জ রেলওয়ের ভারপ্রাপ্ত হেড মিস্ত্রি উজ্জ্বল খান এবং কুলিয়ারচর উপজেলার ছয়সূতী E/9 গেটের অস্থায়ী গেট কিপার সাদিকুর রহমান।

সোমবার (১১মে) কিশোরগঞ্জ বিজ্ঞ আমলগ্রহনকারী ম্যাজিস্ট্রেট আদালত নং ১ এ মামলাটি দায়ের করা হয়। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

‎মামলা সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী( পথ) জুলহাস উজ্জল ও সাদিকুর রহমানের মাধ্যমে প্রতি মাসে তার নিয়ন্ত্রণাধীন কর্মচারদেরীদের কাছ থেকে মাসোহারা নিয়ে থাকেন। তেমনি ভাবে তারা গেট কিপার তৌফিক এর কাছ থেকেও প্রতি মাসে ২২৫০ টাকা নেন।

‎এপ্রিল মাসে মাসোহারা না দেয়ায় প্রথমে চাকরী হারানোর হুমকি এবং পরবর্তীতে চাকরীচ্যুত করা হয় গেইটকিপার তৌফিককে।

‎এ ব্যাপারে তৌফিক জানান,  চাদা না দেয়ায় আমাকে চাকরীচ্যুত করেছে, স্যার (জুলহাস) আমাকে উজ্জ্বল ও সাদিকুরের মাধ্যমে খবর দিলে আমি স্যারের অতিরিক্ত কর্মস্থল নরসিংদী জেলায় পিডব্লিউ অফিসে দেখা করি তখন স্যার মাসের চাদা এবং চাকরী টিকিয়ে রাখতে আরোও ২লক্ষ টাকা দিতে বলে।

‎এ ঘটনারপর জুলহাস ও তার দুই সহযোগীর বিরুদ্ধে সাধারণ লোকজন মানববন্ধন কর্মসূচী পালন করে যা বিভিন্ন মিডিয়াতে প্রচারও হয়।

‎২০২১ সালে অস্থায়ী গেইট কীপার পদে চাকরী পান তৌফিকুর রহমান,  এই বয়সে চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে তৌফিক।

‎দ্রুত তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা, রেলওয়েকে দুর্নীতিমুক্ত এবং তৌফিকের চাকরী ফিরিয়ে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় এলাকাবাসী ও তার সহকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ