• June 6, 2026, 1:34 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক,দৈনিক পত্রিকা 20 জন দেখেছে
আপডেট : Sunday, May 24, 2026
কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশের গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা  মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১০টায় শহরের বড়বাজার এলাকায় ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, কিশোরগঞ্জ জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, মো. ওমর ফারুক খানের নেতৃত্বে ইসলামী ব্যাংক সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহকসেবায় ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা অটুট রাখতে এবং চলমান স্থিতিশীলতা বজায় রাখতে তাকে দ্রুত স্বপদে পুনর্বহাল করা প্রয়োজন।

তারা আরও বলেন, দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকের কার্যক্রমে ধারাবাহিকতা ও গ্রাহকস্বার্থ রক্ষায় দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম জাকের, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ভূঁইয়া, সদস্য সচিব আরাফাত হোসেন, সদস্য অধ্যাপক সাখাওয়াত হোসেনসহ ব্যাংকের শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ