টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ জুন সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে টাঙ্গাইলের জনগণকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচনের পরে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী কাজে বিশ্বাসী। তিনি মনে করেন ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে একযোগে দেশের মানুষকে কাজ করতে হবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপি এর সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপি এর সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জাফর আহমেদ।
টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সভাপতি আকিবুর রহমান ইকবালের সভাপতিত্বে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় নতুন কমিটির সকল সদস্যের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত সকল অতিথি, প্রেস ও ইলেকট্রনিক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।