• June 6, 2026, 3:51 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

‎ইটনায় মধ্যরাতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যাচেষ্টা, ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি হামলাকারীরা

রিপোর্টার নাম: 39 জন দেখেছে
আপডেট : Tuesday, April 7, 2026

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গভীর রাতে ঘরে ঢুকে কান্তু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত কান্তু মিয়া ওই গ্রামের হাজী সফির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আয়াত আলীর ছেলে শান্তু মিয়া ও এরশাদ মিয়ার ছেলে শামসুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কান্তু মিয়ার বাড়িতে ঢুকে হামলা চালায়।
‎অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে এবং রামদা দিয়ে কুপিয়ে কান্তু মিয়াকে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
‎হাসপাতালে চিকিৎসাধীন কান্তু মিয়া বলেন, “অনেকদিন ধরেই তারা পেশিশক্তির জোরে আমার বাড়ির সামনের জায়গা দখল করে রেখেছে। এ নিয়ে কথা বললেই বিভিন্নভাবে হুমকি দিত। ওই রাতে তারা বাড়িতে ঢুকে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।”
ভুক্তভোগীর পরিবার জানায়, এ ঘটনায় এখনো তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার পরদিন রোববার ইটনা থানায় একটি মামলার এজাহার দাখিল করা হয়েছে।
‎এ বিষয়ে ইটনা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রোকনুজ্জামান বলেন, “মামলার এজাহারের কপি জমা পড়েছে। এটি দ্রুত প্রস্তুত করে আদালতে পাঠানো হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দোষীদের গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, এজহারটি মামলার জন্য প্রস্তুত করা হচ্ছে,  যেহেতু মাথায় আঘাত সর্বোচ্চ ধারাতেই আয়না লোক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  মামলাটি রেকর্ড হওয়ার পরপরই গ্রেফতারের অভিযান চালাবে পুলিশ।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

One response to “‎ইটনায় মধ্যরাতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যাচেষ্টা, ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি হামলাকারীরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ