• April 19, 2026, 4:31 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

ইতালী যাওয়ার স্বপ্ন নিমিষেই শেষ হলো প্রতারকের চক্রে; দিশেহারা রোহান

রিপোর্টার নাম: 54 জন দেখেছে
আপডেট : Wednesday, March 25, 2026

নিজস্ব প্রতিবেদক

ইতালী নিয়ে যাওয়ার কথা বলে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে জুনায়েদ আহমেদ জুম্মান (৪৫)সহ আরোও ৫জনের বিরুদ্ধে । অভিযুক্তরা হলেন ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে জুনায়েদ আহমেদ জুম্মান (৪৫), তার ছোট ভাই মোঃ রোমান মিয়া (৪০), রিয়াজ উদ্দিনের মেয়ে মিনারা বেগম (৬০), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর পাহাড়কান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে লাল মিয়া (৪১),বর্তমানে ন্যাশনাল ব্যাংক লিঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব শাখায় কর্মরত রাসেল, বাংলাদেশ কৃষি ব্যাংক লিঃ, এলগি বাজার নরসিংদীতে কর্মরত সাগর।

ইতালি যেতে ১৫ লক্ষ টাকা দিয়ে প্রতারনার শিকার রোহান এখন পাগল প্রায়। মায়ের সাথে বাবার দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর মাকে সাথে নিয়ে খুব কষ্টে বড় হয় রোহান। সে চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার সৈয়দ বাড়ি, ০৮ নং ওয়ার্ড এলাকার আমানত আলীর ছেলে।

অভিযোগকারী মোঃ মেশকাত শরীফ রোহান জানান পরিবারের ভাগ্য বদলের জন্য অনেক দিন ধরেই ইউরোপে যাওয়ার একটা প্রবল ইচ্ছে ছিল। ২০২২ সালে নভেম্বরের দিকে ফেসবুকে জুম্মানের সাথে পরিচয় হয় । পরিচয়ের সূত্রধরে জুম্মান আমাকে বলেন সে ইতালী প্রবাসী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের পি.এস । ভৈরব উপজেলার জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্র নেতা পরিচয় দিয়ে তারেক রহমানের সাথে তোলা কয়েকটি ছবি আমার কাছে পাঠায়। জুম্মান নিজেকে বিএনপির যুব নেতা হিসেবে পরিচয় দেয়। বিএনপি’র বড় বড় নেতার সাথে তার যোগাযোগ রয়েছে বলেও দাবি করতো। জুম্মান আরোও বলতো সে আওয়ামী সরকারের রাজনৈতিক আক্রোশের কারনে দেশ ত্যাগ করেছেন ও বর্তমানে ইতালীতে বসবাস করছেন। সে কারনে আমি তাকে বিশ্বাস করি। কিছুদিন কথা বলার পর আমাকে মোটা অংকের বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে ইতালী যাওয়ার প্রস্তাব দেয়। এতে আমি আগ্রহ প্রকাশ করলে জুম্মান ভিসার খরচ বাবদ ১৫ লক্ষ টাকা দিতে হবে বলে জানায়। পরিবারের জানালে তারা প্রথম রাজি হন নি কিন্তু আমার জোরাজুরিতে পরে তারা রাজি হন।

অবশেষে ১৫ লক্ষ টাকার বিনিময়ে ইতালী নিয়ে যাওয়ার কথা হয় জুনায়েদ আহমেদ জুম্মান’র সাথে । সে অনুযায়ী রোহান ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে অর্ধেক টাকা পরিশোধ করে এবং তাকে একটি ওয়ার্ক পারমিট দেয়া হয়। পরবর্তীতে জুম্মান দূতাবাস থেকে ভিসার প্রসেস দ্রুত করিয়ে আনার কথা বলে অবশিষ্ট টাকা কৌশলে হাতিয়ে নেয়।

মোঃ মেশকাত শরীফ রোহান জানান, জুম্মান এর দেয়া ব্যাংক ও বিকাশ হিসাব নম্বরে বিভিন্ন সময় ও তারিখে প্রায় ১৫ লক্ষ টাকা ভিসার জন্য পরিশোধ করি । টাকা পাঠানোর ব্যাংক জমা রশিদ ও বিকাশের স্ট্যাটমেন্ট অনুযায়ী দেখা যায়, জুম্মান এর কথানুযায়ী রাসেল মিয়া নামের ন্যাশনাল ব্যাংক পিএলসি, ভৈরব শাখা, কিশোরগঞ্জের হিসাব নম্বর- (১১৮০০০৫১০১৩১৫) এ ২৮/১২/২০২২খ্রি: তারিখে ১.৫ লক্ষ টাকা, MA Medical Hall নামের ইসলামী ব্যাংক পিএলসি, রায়পুরা শাখা, নরসিংদীর হিসাব নম্বর- (২০৫০৩৯৫০১০০০০৯১১৪)এ ১০/০৪/২০২৩খ্রি: তারিখে ৩লক্ষ টাকা, সাগর নামের কৃষি ব্যাংক পিএলসি, আলগী বাজার শাখা, নরসিংদীর হিসাব নম্বর- (৪৫২৩০৩১১০১৯৭৯৭)এ ০৩/০৭/২০২৪খ্রি: তারিখে ৩লক্ষ টাকা, অজ্ঞাত ব্যক্তির নামের ইসলামী ব্যাংক পিএলসি, ভৈরব বাজার শাখা, কিশোরগঞ্জ এর হিসাব নম্বর-(২০৫০৭৭৭০১০০৪২৯৯৫)এ ১২/০৯/২০২৩ খ্রিঃ তারিখে ৫লক্ষ টাকা জমা করেন।

এছাড়াও মোবাইল ব্যাংকিং বিকাশ হিসাব (০১৭২৬০৭৫৫৭৪, ০১৬২০৫২৭৭১৯, ০১৭৮৭৭১৮৬৯০, ০১৭৮৭৭১৮৬৮০) নম্বরে বিভিন্ন সময় টাকা পাঠিয়েছেন। বিকাশ হিসাব ০১৭৮৭৭১৮৬৮০ নম্বরে ২৫,০০০/- টাকা যার TrxID AE292PQ8ZX, পরবর্তী ধাপে একই নম্বরে ২৫,০০০/- টাকা যার TrxID AE212PV9PT, বিকাশ হিসাব ০১৭৮৭৭১৮৬৯০ নম্বরে ২৫,০০০/- টাকা যার TrxID AE262PYRPI. বিকাশ হিসাব ০১৬২০৫২৭৭১৯ নম্বরে ৩,৫০০/- টাকা যার TrxID ACA0C24782, পরবর্তী ধাপে একই নম্বরে ২১,৫১০/- টাকা যার TrxID ACA6C2168W. বিকাশ হিসাব- ০১৭২৬০৭৫৫৭৪ নম্বরে ২৫,০১০/- টাকা যার TrxID ACA7C1VDVJ. টাকা পাঠান ।

এরই মধ্যে সময় গড়িয়েছে অনেক কিন্তু ভুক্তভোগী রোহান দূতাবাসে পাননি এপয়েনমেন্ট এবং তার পাসপোর্ট দূতাবাসে জমাও দিতে পারেননি। রোহান বুঝতে পারে জুম্মান প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে নেয়ার মিথ্যা আশ্বাসে টাকা-পয়সা নিয়ে আত্মসাৎ করেছে । রোহান তার দেয়া ১৫ লক্ষ টাকা ফেরৎ দেয়ার জন্য জুম্মানকে চাপ দিলে সে গড়িমসি শুরু করে, দেয়-দিচ্ছি বলে আশ্বাস দিলেও এখন জুনায়েদ আহমেদ জুম্মান টাকা দিবে না বলে হুমকি দিয়ে  রোহানকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়।

এ বিষয়ে রোহান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আদালত, চট্টগ্রামে একটি সিআর মামলা দায়ের করেছে যা বর্তমানে তদন্তাধিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ