• June 6, 2026, 1:35 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

উচ্চ আদালতের আদেশের পরও দায়িত্বে বসতে পারছেন না ইউপি চেয়ারম্যান

ভৈরব প্রতিনিধি, কিশোরগঞ্জ 42 জন দেখেছে
আপডেট : Tuesday, April 28, 2026
উচ্চ আদালতের আদেশের পরও দায়িত্বে বসতে পারছেন না ইউপি চেয়ারম্যান

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের দায়িত্বে বসতে পারছে না নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রিপন। তার অভিযোগ, উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। প্রশাসনিক অসহযোগিতা, প্যানেল চেয়ারম্যানের বাধা এবং উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে গড়িমসির কারণে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন চেয়ারম্যান রিপন।

এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি দায়িত্ব পালন থেকে বঞ্চিত রয়েছেন, ফলে ইউনিয়নের সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম বন্ধ থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত বছরের ২৬ মার্চ তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। এরপর তিনি জামিনে মুক্ত হলেও জেলগেট থেকেই আরও কয়েকটি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। তার অনুপস্থিতিতে জেলা প্রশাসনের সিদ্ধান্তে ইউপি সদস্য খোরশেদ আলমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

চেয়ারম্যান রিপন দাবি করেন, তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে দায়ের করা অভিযোগগুলো পরবর্তীতে তদন্তে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়। ফলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়। এরপরও তাকে দায়িত্ব ফিরিয়ে না দেওয়ায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।

তিনি জানান, গত ২ এপ্রিল মহামান্য হাইকোর্ট প্যানেল চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত করে তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আদালতের আদেশের কপি ১৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

চেয়ারম্যান আরও বলেন, স্থানীয় সরকার আইন অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত থাকার পর প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই। তারপরও খোরশেদ আলম অবৈধভাবে পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন, যা আইন পরিপন্থী।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তিনি ভৈরব-কুলিয়ারচরের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত আদালতের আদেশ বাস্তবায়নের মাধ্যমে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

One response to “উচ্চ আদালতের আদেশের পরও দায়িত্বে বসতে পারছেন না ইউপি চেয়ারম্যান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ