• June 6, 2026, 1:39 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬  পালিত 

মৃণাল কান্তি রায়, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল। 49 জন দেখেছে
আপডেট : Monday, April 6, 2026

টাঙ্গাইলে ‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এই উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত ।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জেলা প্রশাসক শরীফা হক বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম, অফিস সহকারী মো: কামরুল হাসান (রনি),  টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ ইসলাম খান, ক্রীড়া সংগঠক নির্মল ভৌমিকসহ বিভিন্ন বয়সের খেলোয়াড় ও অভিভাবকগন। সকলের  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি এক মিলনমেলায় পরিণত হয়।

পরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ