টাঙ্গাইলে তেল সরবরাহ স্বাভাবিক করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায় যে, জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এর নির্দেশক্রমে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিবুল ইসলাম শুভ নেতৃত্বে একটি টিম টাঙ্গাইল কালিহাতি উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনসহ আরো ১০/১২ টা পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন ।
উক্ত অভিযান, মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অকটেনের ক্যালিব্রেশন চার্ট না পাওয়া এবং জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করায় (ডিজেল মজুদঃ ১০০০০ লিটার, পেট্রোল মজুদঃ ১৮৬৮ লিটার, অকটেন মজুদঃ ৪০০০ লিটার+) ভোক্তা অধিকার আইনে,
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৩২(৩) ধারা লঙ্ঘন ও ৫২ ধারায় শাস্তি হিসেবে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক(মেট্রোলজি) মোঃ মাসুদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।
গ্রাহকরা বলেন, জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রাখায় এখনো কিছুটা স্বাভাবিকভাবে তেল পাওয়া যাচ্ছে। তেল সরবরাহ স্বাভাবিক হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার দাবি করেন।