• June 6, 2026, 1:40 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ভৈরবে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে লাপাত্তা দালাল চক্র

রিপোর্টার নাম: 58 জন দেখেছে
আপডেট : Wednesday, April 8, 2026

ভৈরব  (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে এক দালান চক্রের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে।

শুধু তাই নয়, ভুয়া ভিসা দিয়ে নেপাল ও মালয়েশিয়ায় নিয়ে সর্বস্ব লুটে নেয় চক্রটি।

এ ঘটনায় আজ সকালে শহরের দূর্জয় মোড়ের আমেনা ভবনের দ্বিতীয় তলা এক সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তোসি আহমেদ বলেন, শহরের নিউ টাউনে “আল ওয়াসী ভিসা ইন লিঃ” এবং “এমপিআর গার্ড সিকোরিটি সার্ভিস লিঃ” নামে অফিস খুলে বসে একটি দালাল চক্র। পরে তারা ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে প্রথমে জনপ্রতি ৩ লাখ টাকা করে ১২ জনের কাছ থেকে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে কয়েক ধাপে নকল ওয়ার্ক পারমিট ও ভিসা দিয়ে আরও প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেয়।

অভিযুক্তরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দার এলাকার মেহেদী হাসান, গোপালগঞ্জ জেলার গারলগাতি গ্রামের নরু হাদি মোল্লার ছেলে জনি মোল্লা,
ফরিদপুর জেলার বিল গবেন্দপুর গ্রামের সালাম তালুকদারের ছেলে লিখন তালুকদার, নরসিংদী জেলা সদরে ব্রাহ্মণপাড়ার আজগর আলীর ছেলে নাইবুর রহমান ও তার ভাগিনী জামাই বশির আহমেদ নয়ন। তারা ১২ জনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে উধাও হয়ে গেছে।

আরেক ভুক্তভোগী মোঃ আবু সাঈদ বলেন, আমার ভাবী তোসি আহমেদের মাধ্যমে আমার ভাই, বিয়াই ও নিকট আত্মীয়সহ প্রায় ১২ জনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেয়া হয়েছে। এখন কোম্পানির মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা অফিস গুটিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। ফলে আমরা মানবেতর জীবনযাপ করছি। তাই, আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারের হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ