• June 6, 2026, 2:43 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

মাদক ও জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ 32 জন দেখেছে
আপডেট : Saturday, May 9, 2026

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ পুরাতন বাজারে মাদক ও জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) মাইজখাপন ইউনিয়ন সচেতন নাগরিক মহলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও জুয়ার কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এতে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে এবং তরুণরা বিপথগামী হয়ে পড়ছে। তারা অভিযোগ করেন, মাদক ব্যবসার সঙ্গে স্থানীয় কিছু নেতাকর্মী জড়িত রয়েছে। এছাড়া প্রশাসনের কিছু অসাধু সদস্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।

বক্তারা দ্রুত মাদক ও জুয়ার আস্তানা বন্ধে প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন মাইজখাপন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল্লাহ তালাল, যুবদলের সদস্য সচিব আরিফুল হাসান টিটু, মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ আফজাল হোসেন, আরাফাত রহমান সাগর, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, মো. শরীফ, মোহাম্মদ রুবেল মিয়া, মাইজখাপন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ মিয়া, আব্দুল্লাহ আল মামুন, মো. মঞ্জিলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।

কর্মসূচিতে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তারা মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ