• April 19, 2026, 7:15 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ

রিপোর্টার নাম: 36 জন দেখেছে
আপডেট : Saturday, March 28, 2026

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও সামষ্টিক ভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।

শনিবার (২৮ মার্চ) জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে মনোরম পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল অংশগ্রহণ করেন।

ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন। পরে সকলের অংশগ্রহণে সামষ্টিক ভোজের আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধ জোরদার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা এস এম ইউসুফ, সাবেক জেলা সেক্রেটারি ও জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সাবেক জেলা সভাপতি আবু নসর মো. নঈম, সাবেক জেলা সভাপতি মাহফুল হক মাছুম এবং জেলার অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ