• April 19, 2026, 4:33 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ 11 জন দেখেছে
আপডেট : Tuesday, April 14, 2026
আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ

কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটিতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া আলমগীর হোসেন মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিকে ঘিরে আলমগীর হোসেন সিটির পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দিনের শুরুতে আলমগীর হোসেন সিটিতে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  উদ্বোধন ঘোষণা করেন আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু।

পরে রঙিন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী র‍্যালিতে অংশ নেন। বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে র‍্যালি শেষে কিশোরগঞ্জ সাংস্কৃতিক সংস্থা, কিসাস এর পরিবেশনায় নৃত্য,গান,আবৃত্তি, ছড়া,কবিতা ইত্যাদি প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ-১ (সদর হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম বলেন, পহেলা বৈশাখকে ঘিরে পুরো সিটি জুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত, আনন্দঘন পরিবেশ। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব নতুন উদ্যমে সবাইকে একত্রিত করেছে, ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ