ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শ্যামল সুত্রধর নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে মাদক কারবারি ও জুয়ারি আখ্যা দিয়ে চর থাপ্পড় ও লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।
সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার মধ্য সালুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। কুলিয়ারচর থানার এক পুলিশ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। যদিও পুলিশ বলছে, ঘটনাটি সঠিক নয়।
ভুক্তভোগী শ্যামল সূত্রধর জানান, তিনি উপজেলার মধ্য সালুয়া গ্রামের শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি। এছাড়াও তিনি পেশায় এক ফার্নিচার ব্যবসায়ী। প্রতিদিনের মতো সোমবার রাত ১২টার দিকে তিনি বাসায় ফিরে যান। সেদিন তার বসত ঘরে খাবার খাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে তাদের উঠানে বেশ কয়েকজনের আনাগোনা দেখে ঘর থেকে বের হন এবং তাদের পরিচয় জানতে চাইলে প্রতি উত্তরে জানান তারা আইনের লোক। এরপর শ্যমল সূত্রধরের নাম জানতে চান তারা। তখন তার নাম শ্যমল সূত্রধর বলতে দেরি সঙ্গে সঙ্গে এক পুলিশ সদস্য তাকে চড় থাপ্পড় মারতে শুরু করেন। একই সঙ্গে তাকে মাদক কারবারি আখ্যা দিয়ে অশালীন ভাষায় গালমন্দ করেন। এমন ঘটনায় তার ভাতিজা এগিয়ে এলে তাকেও লাঞ্চিত করেন। এরপর তারা চলে যান। এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করেন ভুক্তভোগী শ্যামল সূত্রধর।
অভিযুক্ত কুলিয়ারচর থানার তদন্ত কর্মকর্তা মো. খোকনকে মুঠোফোনে সাংবাদিকদের জানান, সোমবার রাতে মধ্য সালুয়া গ্রামে ওসি স্যারের নেতৃত্বে একটি আভিযানিক দল মাদক ও জুয়ার বিষয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা সেখানে কাউকে লাঞ্চিত বা মারধোর করা হয়নি।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।