টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে । রবিবার বিকেলে নতুন বাস স্ট্যান্ডের একটি রেস্টুরেন্টে এসএসসি ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করবে এমন প্রায় শতাধিক পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা উপকরণ (কলম, পেন্সিল , শার্পনার, অফিস ফাইল, স্কেল) উপহার তুলে দেয়া হয় । জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন এর নিজস্ব উদ্যোগে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করবার লক্ষে তারে এমন ব্যতিক্রমী প্রচেষ্টা ।
এ সময় নতুন বাসস্ট্যান্ড, দেওলা ও কোদালিয়া এরিয়ার আশেপাশের মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা উপকরণ প্রদান করা হয়। পরীক্ষার্থীরা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেনের এমন ব্যতিক্রমী উপহার পেয়ে আনন্দিত। এমন উদ্যোগ আরো বড় পরিসরে গ্রহণ করলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উৎসাহ পাবে।
সদস্য সচিব এম এ বাতেন বলেন, হঠাৎ করে এমন চিন্তা মাথায় আসলো। অল্প সময়ের মধ্যে আয়োজন, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেককে উপহার দিতে পারিনি। তবে ভবিষ্যতে আরো বড় পরিসরে করার ইচ্ছা আছে।