• June 6, 2026, 1:40 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ইরানের উপর মার্কিন-ইসরাইল দুষ্টচক্রের সামরিক হামলার নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম: 107 জন দেখেছে
আপডেট : Saturday, February 28, 2026

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার এক বিবৃতিতে ইরানের উপর মার্কিন-ইসরাইল দুষ্টচক্রের সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয়েছে। মার্কিন-ইসরাইল দুষ্টচক্র ইরানে সামরিক হামলার মধ্য দিয়ে বরাবরের মতই আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। মার্কিন-ইসরাইল দুষ্টচক্রের এই হামলার উদ্দেশ্য শুধু মধ্যপ্রাচ্যই নয় বরং বিশ্বব্যাপী সামরিক একাধিপত্য প্রতিষ্ঠা করা এবং তাদের একাধিপত্যে একটি নতুন বিশ্বব্যবস্থা চাপিয়ে দেয়া।
জাসদের বিবৃতিতে মার্কিন-ইসরাইল দুষ্টচক্রের সমরবাদী, সাম্রাজ্যবাদী হামলা ও অভিযানের বিরুদ্ধে বিশ্ববাসী ও স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী সকল জাতি ও দেশকে এক হবার আহবান জানানো হয়। জাসদের বিবৃতিতে ইরানের উপর মার্কিন-ইসরাইলের সামরিক হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্ত অবস্থান গ্রহণের আহবান জানানো হয়।

বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক,জাসদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ