• April 19, 2026, 4:33 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় যুব জোটের নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল

রিপোর্টার নাম: 61 জন দেখেছে
আপডেট : Friday, March 20, 2026

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

যুব নেতা শারফুদ্দীন সোহেল আজ ২০ মার্চ ২০২৬ এক শুভেচ্ছা বার্তায় কিশোরগঞ্জসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়সহ সবাইকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল কিশোরগঞ্জ সদর- হোসেনপুর তথা কিশোরগঞ্জের সর্বস্তরের জনগণসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

তিনি বলেন, “ঈদ মানে খুশি-আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসবের মিলনমেলা । সকল মানুষ মিলেমিশে আনন্দ ভাগাভাগি করবে এবং সবার মাঝে
সম্প্রীতি ও শান্তির পয়গাম ছড়িয়ে দেবে—এটাই প্রকৃত ঈদের মর্মার্থ।”

তিনি আরও বলেন, “আমরা চাই, সকলেই ঈদের আনন্দ পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে উপভোগ করুক। কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা যেন আমাদের ঈদ উৎসবকে কালিমা লেপন না করে। শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হোক, এটাই প্রত্যাশা রাখি।”

পবিত্র ঈদুল ফিতরের এই বিশেষ দিনে তিনি বিশ্ব মুসলিম উম্মাহসহ নিপীড়িত ও নির্যাতিত মানুষের জন্য দোয়া করে বলেন, “আল্লাহ যেন সকল মুসলিম জাতির পরস্পর সম্পর্ককে আরও দৃঢ় ও সুসংহত করেন। বিশেষ করে ইরান-ফিলিস্তিনের নির্যাতিত মানুষসহ পৃথিবীর সকল নিপিড়ীত ও নির্যাতিত মানুষের মুক্তি, শান্তি জন্য বিশ্ব নেতারা উদার ও মানবিক নীতি গ্রহণে উদ্যোগী হন। বিশ্বের সকল নিপীড়িত ও নির্যাতিত মানুষের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তাদের দুঃখ-কষ্ট লাগব হোক—এই প্রার্থনা করি।”

যুব নেতা শারফুদ্দীন সোহেল সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধ জীবন কামনা করেন এবং ঈদুল ফিতরের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

One response to “ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় যুব জোটের নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল”

  1. Kazihelal Uddin says:

    🌙 ঈদ মোবারক 🌙
    সম্মানিত রংপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড বাসীসহ
    দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহর জন্য
    পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
    📞 কাজী মুহা: হেলাল উদ্দিন
    মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার
    ২১ নং ওয়ার্ড, রংপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ