• June 13, 2026, 2:56 am
শিরোনামঃ
প্রস্তাবিত বাজেট কথার ফুলঝুরি, রাজনৈতিক চমকবাজী- জাসদ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায় নিহত ২, আহত ৩ পুরান ঢাকার সাদী জাতিসংঘের উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা, প্রাণনাশের হুমকি; ডিসির কাছে স্মারকলিপি পেশ মারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতায় এগিয়ে আব্দুল আউয়াল বাবুল টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায় নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ 2 জন দেখেছে
আপডেট : Thursday, June 11, 2026

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকার ইছাম উদ্দিন (৫০)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আরও তিনজন। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশার যাত্রীরা সবাই শৌখিন মৎস্যশিকারী ছিলেন। ভোরে বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে যায়।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বলে জানান পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ