• June 13, 2026, 2:56 am
শিরোনামঃ
প্রস্তাবিত বাজেট কথার ফুলঝুরি, রাজনৈতিক চমকবাজী- জাসদ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায় নিহত ২, আহত ৩ পুরান ঢাকার সাদী জাতিসংঘের উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা, প্রাণনাশের হুমকি; ডিসির কাছে স্মারকলিপি পেশ মারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতায় এগিয়ে আব্দুল আউয়াল বাবুল টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল

হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা, প্রাণনাশের হুমকি; ডিসির কাছে স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ 11 জন দেখেছে
আপডেট : Sunday, June 7, 2026
হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ:ডিসির কাছে স্মারকলিপি পেশ

কিশোরগঞ্জে এক হিন্দু ব্যবসায়ী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ভূমি দখল চেষ্টার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে শহরের কালিবাড়ি মোড়ে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া এতিমখানা রোডের বাসিন্দা ও বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করে আসছেন।

কিন্তু একই এলাকার গোলাপ মাস্টারের ছেলে সাইদুর রহমান লনি ও ফখরুদ্দীনের ছেলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ একটি প্রভাবশালী চক্র তার সম্পত্তির ওপর নজর দিয়ে বিভিন্ন সময়ে নামমাত্র মূল্যে জমি বিক্রির চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় তাকে ও তার পরিবারকে প্রাণনাশসহ নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ভূমি দখল চেষ্টার অভিযোগ তদন্ত করে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু পরিবারের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক হিন্দু পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

মানববন্ধনে হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোট সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ