• April 19, 2026, 8:45 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

‎জামায়াত ক্ষমতায় এলে পাকিস্তানি মিলিটারি এসে বসে থাকবে কিশোরগঞ্জে : ফজলুর রহমান

রিপোর্টার নাম: 51 জন দেখেছে
আপডেট : Wednesday, February 4, 2026

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ।

জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে পাকিস্তানি মিলিটারিরা এসে বসে থাকবে। ইটনাতে পাঁচজন, মিঠামইনে দশজন, অষ্টগ্রামে পাঁচজন। এই বিশজন মিলিটারি আর জামায়াতের রাজাকার-আলবদররা মিলে এই দেশটাকে আবার পরাধীন করবে। তখন আপনারা রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। তারা লাথি মেরে বলবে- বাঙালকা বাচ্চা, তুই কাবি নেহি আচ্ছা। এরা মানুষের বাচ্চা না।’

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে মিঠামইনের ঢাকী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎এসময় ফজলুর রহমান বলেন, ‘জামায়াত যদি কোনও কারণে দেশে ক্ষমতায় আসে, তবে এই দেশটা পাকিস্তান হবে। তারা আবার ১৯৭১ সালের মতো পরিস্থিতি তৈরি করবে, দেশটাকে পরাধীন বানাবে। আল্লাহর দোহাই লাগে, আমারে ভোট দিয়েন না- আমি আপনাদেরকে না করি। কিন্তু এদেরকে ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানায়া আমার মা-বোনের ইজ্জত নষ্ট কইরেন না। এদের চেয়ে খারাপ এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নাই।’

জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে ফজলুর রহমান বলেন, ‘তাদের জন্য ডিকশনারিতে তিনটি শব্দ এসেছে- বেতমিজ, বেয়াদব এবং বেইমান। ডাকসুর ভিপি তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলে। ও তো তারেক রহমানের সন্তানের সমান। এদের সঙ্গে ইলেকশন করতে হচ্ছে আমাকে। কী ইলেকশন হবে! ভোট যদি হয়, ১০ শতাংশ ভোট পাইবো কিনা সন্দেহ। কয় শতাংশ ভোট পাইবো, কে তাদের কর্মী, কে দিবে তাদের ভোট?’

ফজলুর রহমান আরও বলেন, প্রথমে কতগুলো ভদ্র মহিলারে ছাড়ছে বোরকা পড়িয়ে। কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইন, হাতে কিছু বিস্কুট, কিছু চকলেট বাচ্চাদের দিছে। আর মায়েদের গিয়ে বলছে- ভোট যদি দেন, তাহলে বেহেশতের একটা টিকিট পাইবেন। পরে যখন সবাই কইছে, কিরে ব্যাটা, বেহেশতের টিকিট তুই দেয়ার কে রে? বেহেশতের টিকিট দেয়ার মালিক হলো আল্লাহ।’

সভায় ফজলুর রহমান ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিভ্রান্ত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফজলুর রহমানের স্ত্রী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উম্মে কুলসুম রেখাসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ