• April 19, 2026, 6:11 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

পাক বোলারদের দাপটে দিশেহারা হংকং

রিপোর্টার নাম: 74 জন দেখেছে
আপডেট : Saturday, September 3, 2022

পাকিস্তানের দেয়া ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে খেই হারিয়ে ফেলেছে হংকং। ৩১ রান তুলতেই দলটি হারিয়ে ফেলে টপ অর্ডারের ৬ উইকেট।

হংকং শিবিরে প্রথম আঘাত হানেন ভারতের বিপক্ষে দুর্দান্ত বল করা নাসিম শাহ। দলীয় ৩য় ও নিজের ২য় ওভারে বোলিংয়ে এসে প্রথম সাফল্য পান নাসিম। ওভারের দ্বিতীয় বলে নিজাকাত খানকে ফেরান এই পেসার। একই ওভারের পঞ্চম বলে আবারও নাসিমের আঘাত। এবার তার গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন বাবর হায়াত। হংকংয়ের রান তখন ১৬।

পঞ্চম ওভারে হংকংয়ের আরেক ওপেনার ইয়াসিম মুর্তজাকে ফেরান শাহনেওয়াজ ধানি। আর সপ্তম ওভারে দলীয় ২৫ রানে লেগ স্পিনার শাদাব খানের বল বুঝতে না পেরে বোল্ড হন আইজাজ খান।

পরের ওভারে হংকং ইনিংসে আবারও আঘাত হানেন পাক বোলাররা। এবার উইকেট সংগ্রহের মিছিলে যোগ দেন মোহাম্মদ নওয়াজ। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কিঞ্চিত শাহকে। ২ বল বাদে ফের আঘাত নওয়াজের। এবার হংকংয়ের উইকেটকিপার স্কট ম্যাককেনিকে সরাসরি বোল্ড করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৩ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ