• June 6, 2026, 1:37 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

‎প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পেলেন মোঃ শরীফুল আলম

রিপোর্টার নাম: 128 জন দেখেছে
আপডেট : Tuesday, February 17, 2026

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পত্রিকা:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. শরীফুল আলম মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। এর আগে সকালে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

‎প্রতিমন্ত্রিত্বের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শরীফুল আলম। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, প্রতিমন্ত্রী। এদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক

‎সহ-সভাপতি ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, শরীফুল আলমকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।

‎শরীফুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ