• June 6, 2026, 1:38 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

মাহে রমজনাকে স্বাগত জানিয়ে ছাত্র শিবিরের র‍্যালী

রিপোর্টার নাম: 102 জন দেখেছে
আপডেট : Wednesday, February 18, 2026

জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ:

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কিশোরগঞ্জে র‍্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালীটি শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে কালীবাড়ি মোড় চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালী থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, সিনেমা হল বন্ধ এবং অশ্লীল কার্যক্রম বন্ধের দাবিতে স্লোগান দেন সংগঠনের নেতাকর্মীরা।

র‍্যালীতে জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ, অর্থ সম্পাদক আবু মূসা এবং শহর শাখার সেক্রেটারি নাসরুল্লাহ আল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে হাসান আল মামুন বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করার অনুরোধ করেন। তিনি বলেন, রমজান মাসে ইবাদত-বন্দেগি ও সৎকর্মের মাধ্যমে নিজেদের আমল আরও শুদ্ধ ও সুন্দর করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ