কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বেসরকারি স্বেচ্ছাসেবী যুব কল্যাণ মুলক সংস্থা যুব উন্নয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকার উপপরিচালক (বাস্ত:পরি:যুব সংগঠন) ফারিহা নিশাত।
মঙ্গলবার (৭এপ্রিল) বিকেলে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়ায় অবস্থিত জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন যুব উন্নয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি যুব উন্নয়ন পরিষদের যুব প্রশিক্ষণ সেন্টার, শিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রম, যুব পাঠাগার পরিচালনা, যুব নেতৃত্ব বিকাশে সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বহিতে মন্তব্যে লিখেন, যুব সংগঠক আমিনুল হক সাদীর সাথে আলাপকালে জানা যায় সংগঠন পরিচালনার পাশাপাশি আমিন সাদী একজন উদেোক্তা। তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নে পরিবেশ সংরক্ষণ জেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রশংসা অর্জন করে সনদ ও পুরস্কার অর্জন করেছে।আমি তার এবং সংগঠনের অন্যান্য সেচ্ছাসেবী যুবদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

পরিদর্শন কালে সাথে ছিলেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম,যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মুহাম্মদ রুকুন উদ্দিন, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম মিয়া,তাড়াইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:সিদ্দিকুর রহমান, সদরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন,যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক নুরুল আরেফিন লিংকন,যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী, সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন, জুলাইযোদ্ধা মাহবুব আলম প্রমুখ।
কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী জানান, স্বেচ্ছাসেবী যুব কল্যাণমুলক সংগঠনটি ২০১০ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজ উন্নয়নে নানা অবদান ও যুব কল্যাণে অনন্য ভূমিকা পালন করে জেলায় শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজ সংগঠনটির নানামুখী কার্যক্রমের পরিদর্শনে আসেন যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রতিনিধিদল।
![]()