• April 19, 2026, 7:17 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

ভৈরবে এক কিশোরকে কুপিয়ে হত্যা আটক ২

দৈনিক পত্রিকা 43 জন দেখেছে
আপডেট : Tuesday, March 24, 2026

নিজস্ব সংবাদদাতা, ভৈরব

কিশোরগঞ্জের ​ভৈরবে পূর্বশত্রুতার জের ধরে ইমান হোসেন (১৯) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে।

​নিহত ইমান হোসেন লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ঈসা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে মোবাইল ফোনের জন্য মিনিট কার্ড কিনতে বাড়ি থেকে বের হন ইমান হোসেন। পরে সে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পথে একা পেয়ে প্রতিপক্ষ শেখ বাড়ির একদল যুবক তার উপড় হামলা করে। এসময় ইমান হোসেনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে গুরুতর আহত ইমান হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জের সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ