• April 19, 2026, 4:33 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী ডাক পেলেন শরিফুল আলম

রিপোর্টার নাম: 68 জন দেখেছে
আপডেট : Tuesday, February 17, 2026

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পত্রিকা

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি প্রার্থী মো. শরিফুল আলম বিগত তিনটি নির্বাচনে পরাজিত হয়ে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়ে তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শপথ নেন শরিফুল আলম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এর আগে সকালে মো.শরিফুল আলম তার নিজের ফেসবুক পেইজে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ পোস্ট দেন। এরপরই তার মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এদিকে মো. শরিফুল আলমের মন্ত্রী হওয়ার খবর জানার পর থেকেই দলের সকল স্তরের নেতা-কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা যায় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের। শরিফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি।

জানা যায়, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে চতুর্থ বার বিএনপির প্রার্থী হয়ে মো. শরীফুল আলম প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ের মুকুট পড়েন। এবারের জাতীয় ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ মার্কায় তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিক্সা মার্কা প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

কিশোরগঞ্জ-৬ আসনটি একটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে দেশ স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬ বার ও তার ছেলে নাজমুল হাসান পাপন ২০২৪ সাল পর্যন্ত উপ-নির্বাচনসহ ৪ বার এ আসনে নির্বাচিত হয়েছিলেন। তখন শরীফুল আলম তাদের সঙ্গে একাধিকবার নির্বাচন করলেও পরাজিত হয়েছেন।

বিগত সরকারের সময় হামলা-মামলা উপেক্ষা করে কিশোরগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করে নেতা-কর্মীদের পাশে থাকা শরীফুল আলমকে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ঘোষণার পর থেকে তার আসনসহ পুরো জেলা জুড়ে বইছে আনন্দের আমেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ