• April 19, 2026, 4:32 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

পাকুন্দিয়ায় পঁচা মাংস বিক্রির দায়ে বিক্রেতার কারাদণ্ড

রিপোর্টার নাম: 16 জন দেখেছে
আপডেট : Tuesday, April 7, 2026

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে বিজয় (২৬) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এ সময় ‘বিজয় গোস্ত বিতান’ নামের দোকান থেকে প্রায় ৩ মন পঁচা গরুর মাংস উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত বিজয় পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দোকান থেকে উদ্ধার হওয়া মাংসের পচন নিশ্চিত হওয়ায় তা জব্দ করা হয়। পরে পঁচা মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিক বিজয়কে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি উপস্থিত ছিলেন। এছাড়া পাকুন্দিয়া থানার একটি পুলিশ দল অভিযানে সহায়তা করে।

‎এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ দণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ