পুরান ঢাকার সন্তান এস এম ছোরায়েদ সাদী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তিনি জাতিসংঘের তথ্যসমাজবিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলন (WSIS Forum 2026)-এ উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
আগামী ৬ থেকে ১০ জুলাই ২০২৬ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফোরাম। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি, ডিজিটাল উন্নয়ন ও যোগাযোগ খাতের নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত হবে এ সম্মেলন।
ফোরামটি যৌথভাবে আয়োজন করবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU) ও সুইস কনফেডারেশন। সহ-আয়োজক হিসেবে থাকবে ইউনেস্কো (UNESCO), ইউএনডিপি (UNDP) ও ইউএনসিট্যাড (UNCTAD)। এছাড়াও জাতিসংঘের ৫০টির বেশি সংস্থা এই প্রক্রিয়ার অংশীদার হিসেবে যুক্ত থাকবে।
এস এম ছোরায়েদ সাদী বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ছাত্র সংগঠন এর ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ এর সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ে চ্চার ভূমিকা পালন করে থাকেন।
তিনি বাংলাদেশ ইন্টারনেট গভার্নেন্স ফোরাম(বিআইজিএফ) হতে সনদ প্রাপ্ত।