• June 6, 2026, 1:37 am
শিরোনামঃ
টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাসদের শোক টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জোট নেতা অ্যাডভোকেট শারফুদ্দীন সোহেল ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নওগাঁর ১৩ জন নিহত  পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা আছে রামিসা ধর্ষণ-হত্যাসহ  সারা দেশে শিশু কন্যা ধর্ষণ ও গুম, মবের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশ-বিক্ষোভ কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

‎কিশোরগঞ্জ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, প্রার্থীকে কারাদণ্ড ‎

রিপোর্টার নাম: 118 জন দেখেছে
আপডেট : Friday, February 20, 2026

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ।

‎কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

‎দণ্ডপ্রাপ্ত সুব্রত দাস (২৯) জেলার মিঠামইন উপজেলার বড়হাটি গ্রামের স্বর্গীয় সুধাংশু দাসের ছেলে।

‎অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, দণ্ডপ্রাপ্ত সুব্রত দাস সরকারি আদেশ অমান্য করে পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

‎পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

‎মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ