• April 19, 2026, 4:33 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

‎১৯৯তম ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত, ঐতিহাসিক শোলাকিয়া, এবারও সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে ‎

রিপোর্টার নাম: 41 জন দেখেছে
আপডেট : Wednesday, March 18, 2026
0-3840x2174-0-0#

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পত্রিকা

‎দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের চলাচলের সুবিধায় চলাচল করবে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি স্পেশাল ট্রেন।

‎​প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের বড় জামাত আয়োজনে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান।

‎ সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ১৯৯তম ঈদ জামাতে মুসল্লিরা যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে, সেজন্য শেষ হয়েছে ধোয়ামোছা, রং করা সহ নানা সংস্কার। এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য দুটি বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে।

‎​ঈদগাহ ময়দানের শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি ঈদগাহ ময়দানে র‍্যাব, এপিবিএন ও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ছাড়াও পুরো জামাত পর্যবেক্ষণ করা হবে ড্রোন ক্যামেরায়।

‎​দেশের নানা প্রান্তের মুসল্লিরা এখানে ঈদের নামাজে অংশ নিতে আসেন। এবার ময়দানে ৬ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি রাখা হয়েছে।

‎নামাজ শুরু হবে সকাল ১০টায়। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ