• April 19, 2026, 5:45 pm
শিরোনামঃ
আমাদের মনোজগতের এই অদ্ভুত বদল কেন? টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ  আলমগীর হোসেন সিটিতে নানা আয়োজনে বর্ষবরণ বৈশাখকে স্বাগত জানিয়ে জাসদের মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনী অনুষ্ঠান ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং খাদ্য ঔষধ ও ভ্যাকসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন  আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তান্ডব এবার ফেরিতে ওঠার সময়  ট্রাক নদীতে, নিহত ১ ভৈরবে হাম রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যা মামলায় এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

সাংবাদিকের বাড়িতে হামলা, স্ত্রী ও বোন গুরুতর আহত

রিপোর্টার নাম: 23 জন দেখেছে
আপডেট : Monday, April 6, 2026

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল কাটাখালী গ্রামে পূর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনার জেরে সাংবাদিক নিজাম উদ্দীনের বাড়িতে ঢুকে দুই নারীকে পিটিয়ে গুরুতর জখম ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিকের স্ত্রী ও বোন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ।

​এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ হালিমা আক্তার (২২) বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল সাংবাদিক নিজাম উদ্দীনের স্ত্রীর সাথে প্রতিবেশী হেলেনার তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসা হয়ে গেলেও প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ​১নং আসামি রবিন মিয়া অত্যন্ত উশৃঙ্খলভাবে হালিমার চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। ​২নং বিবাদী আউয়াল মিয়া লোহার রড দিয়ে হালিমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ​হালিমাকে বাঁচাতে তার ননদ সুমাইয়া আক্তার (২০) এগিয়ে এলে ৫নং বিবাদী হেলাল উদ্দিন একইভাবে তাকেও লাঞ্ছিত করে। সুমাইয়া মাটিতে পড়ে গেলে ৩ ও ৪নং বিবাদী (হেলেনা ও লাকী) তাকে জাপটে ধরে এবং তার অপারেশন (সিজার) করা স্থানে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। ​হামলাকারীরা এসম ইট ও লোহার রড দিয়ে বসত বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় সাক্ষী ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। যাওয়ার সময় তারা সাংবাদিক নিজাম উদ্দীনসহ পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করে।

​সাংবাদিক নিজাম উদ্দীন জানান, “আমি ও আমার বাবা বাড়িতে না থাকার সুযোগে তারা সন্ত্রাসী কায়দায় আমার স্ত্রী ও বোনের ওপর মর্মান্তিক আক্রমণ করেছে। এমনকি আমাকেও দেখে নেওয়ার হুমকি দিচ্ছে তারা।”

​আহত হালিমা ও সুমাইয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামিদের ভয়ে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ