টাঙ্গাইলে উদ্বোধন হলো দুই দিনব্যাপী কবিতা উৎসব। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় টাঙ্গাইল ক্লাবে দুই দিনব্যাপী কবিতা উৎসব ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। কবিতা উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্তর দশকের অন্যতম কবি ও সাধারণ গ্রন্থাগারের সদস্য সচিব মাহমুদ কামাল।
দুই দিনব্যাপী এই কবিতা উৎসব অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কবি অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ এফপিএবি কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল মওলানা ভাসানী ফাউন্ডেশনের সম্পাদক মাহমুদুল হক সানু
বিশিষ্ট লেখক, ব্যাংকার ও অর্থনীতিবিদ ড. ইউসুফ খান প্রমূখ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কবিতা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও সময়ের সাহিত্যকণ্ঠ সম্পাদক কবি আযাদ কামাল।
সময়ের সাহিত্যকণ্ঠ পরিবারের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন ঘাটের দশকের অন্যতম কবি ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব।